শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় গাগারিনের ভাস্কর্য উন্মোচন, বাংলাদেশ–রাশিয়া বন্ধুত্বে নতুন বার্তা

ঢাকায় গাগারিনের ভাস্কর্য উন্মোচন, বাংলাদেশ–রাশিয়া বন্ধুত্বে নতুন বার্তা

ঢাকায় গাগারিনের ভাস্কর্য উন্মোচন, বাংলাদেশ–রাশিয়া বন্ধুত্বে নতুন বার্তা

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে রবিবার সকালে ইউরি গাগারিনের ভাস্কর্য উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মানব ইতিহাসের প্রথম মহাকাশযাত্রার ৬৫ বছর পূর্তিতে। অনুষ্ঠানে শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, গাগারিন শুধু একজন নভোচারী নন, তিনি মানবতার প্রতীক। বিজ্ঞান কোনো সীমান্ত মানে না এবং মহাকাশ অনুসন্ধান মানুষের সম্মিলিত স্বপ্ন—এ কথাও তিনি উল্লেখ করেন।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, এই ভাস্কর্য কেবল স্মৃতিচিহ্ন নয়, বরং ভবিষ্যতের প্রতীক। দুই দেশের মধ্যে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ছে এবং এ ধরনের উদ্যোগ তরুণদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান হাউজ ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানাসহ অন্যান্যরা।

আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ, রাশিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং রাশিয়ান হাউস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ থেকেও একদিন নভোচারী মহাকাশে যাবে—এমন সম্ভাবনার কথাও আলোচনায় উঠে আসে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণায় আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উন্মোচিত ভাস্কর্যটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং বিজ্ঞানচর্চা, সহযোগিতা ও স্বপ্ন দেখার এক প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে