শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যিনি নায়ক তিনিই পরিচালক, এমনকি প্রযোজকও

যিনি নায়ক তিনিই পরিচালক, এমনকি প্রযোজকও

যিনি নায়ক তিনিই পরিচালক, এমনকি প্রযোজকও


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন চমক নিয়ে ফিরছেন দেব। তার বহুল আলোচিত ছবি ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটির ঘোষণার পর থেকেই অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও অপেক্ষায় ছিলেন কে হবে ছবিটির পরিচালক-তা জানার জন্য। অবশেষে এলো ঘোষণা।

এই ছবিতে শুধু নায়ক হিসেবেই নয়—পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও থাকছেন দেব নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছে তার প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও পোস্ট করে এমনটা নিজেই ঘোষণা করেছেন তিনি।

প্রযোজক হিসেবে বছর দশেক আগে আত্মপ্রকাশ করলেও পরিচালনায় এবারই প্রথম দেব। দেশু ৭’ দিয়ে এবার নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করছেন এই নায়ক।

দেব জানান, রুক্মিণীই নাকি তাঁকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নিজের প্রযোজনায় কাজ করে নিজেই পরিচালনা করা—এটা তাঁর কাছে চাপ নয়, বরং বড় দায়িত্ব।
এরপর বললেন, ‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার।

মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে ছবিতে পরিচালনা করার সুযোগ যে কোনও পরিচালক লুফে নেবেন। নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমি। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব।
এই ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যা ছবির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।