মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা

সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রুবেল, মাসুদ, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।
হামলায় আহতরা গুরুতর জখম হন এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।