মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা-র মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় ২৩৬ ফুট দীর্ঘ ইটের সলিং সড়কের উদ্বোধন করা হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আলহাজ্ব মজিবুর রহমান মাস্টারের বাড়ি থেকে ইকবাল হোসেন বিপুলের বাড়ি পর্যন্ত নির্মিত এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল হান্নান সজল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম সরকার, আবুবকর সিদ্দিক মোড়ল, ১নং ওয়ার্ড সদস্য হাফেজ শামীম আহমেদ মৃধা, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান বিপুল ভূইয়া, মাহবুবুর রহমান কবির, ফজলুল হক মৃধা, বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের ফলে তাদের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে।