চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহপ্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর "জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা" শিরোনামে সংবাদ প্রকাশের জেরে জনৈক শাহেদুল মোস্তাফা এ মামলা করেন।
আদালতে দেওয়া মুচলেকার কপি ও বিজ্ঞ আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মোরশেদ আলম
চকরিয়া,কক্সবাজার: