সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পিরোজপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পিরোজপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা এই চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী ধাপে বরিশালে অনুষ্ঠিতব্য উপ-আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে ভালো ফলাফল অর্জন করলে তারা আঞ্চলিক পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তী ধাপে পিরোজপুরের প্রতিনিধিত্ব করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

শাহিন ফকির, 
পিরোজপুর প্রতিনিধি: