শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক পর্দায় প্রথমবার আসছেন নেহা ধুপিয়া

আন্তর্জাতিক পর্দায় প্রথমবার আসছেন নেহা ধুপিয়া

আন্তর্জাতিক পর্দায় প্রথমবার আসছেন নেহা ধুপিয়া

গ্ল্যামারাস চরিত্রে অভ্যস্ত হলেও এবার সম্পূর্ণ ভিন্ন এক আবহে ধরা দিচ্ছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেই ঝলমলে আলো, তারকাসুলভ উপস্থিতি—বরং নীরবতা, গভীরতা আর মায়ের নিঃশর্ত ভালোবাসায় তৈরি এক শক্তিশালী চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

আন্তর্জাতিক পর্দায় প্রথমবারের মতো অভিষেক করতে চলেছেন নেহা। মিশরীয় নির্মাতা আলি এল আরাবীর পরিচালনায় তৈরি নতুন সিনেমা ‘৫২ ব্লু’–তে তিনি অভিনয় করেছেন এক নিভৃতচারী মায়ের ভূমিকায়, যার নীরব উপস্থিতি বদলে দেয় ছেলের জীবন।

নেহার ভাষ্য, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন এবং রূপান্তরমূলক কাজ—যেখানে গ্ল্যামার নয়, প্রয়োজন ছিল সত্যিকারের মানবিকতার। এই তারকা আরও জানান, নীরবতা, সহনশীলতা আর নিঃশর্ত ভালোবাসার এক অসাধারণ প্রকাশ দেখা যাবে তার অভিনয়ে।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। মিশরীয় নির্মাতা আলি এল আরাবীর পরিচালনায় নির্মিত এই ছবিটি একটি আবেগঘন গল্প। যেখানে এক তরুণ ফুটবলপ্রেমীর স্বপ্ন, সংগ্রামকে তুলে ধরা হয়েছে।

যেখানে গল্পের কেন্দ্রে দেখানো হয়েছে আশীষ নামের এক তরুণের কঠোর পারিবারিক নিয়ন্ত্রণের মধ্যেও স্বপ্ন, মায়ের নীরব সমর্থন আর নিজের দৃঢ়তা তাকে একসময় নিয়ে যায় নিজের গণ্ডির বাইরে। যার স্বপ্ন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখ করা নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে।