শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সম্প্রতি রাজধানী ঢাকায় ফের বাড়ছে বায়ুদূষণ। বেশকয়েক দিনের ধারবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় ছুটির দিনেও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৭১। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।একই সময়ে তালিকার শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ৬৫৮। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা, তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং চতুর্থ স্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু রয়েছে।

দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১০৭ থেকে ৬৫৮-এর মধ্যে রয়েছে বলে জানা গেছে।বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।