বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর বদলগাছীতে মাদকসহ যুবক আটক, থানায় মামলা দায়ের

নওগাঁর বদলগাছীতে মাদকসহ যুবক আটক, থানায় মামলা দায়ের

নওগাঁর বদলগাছীতে মাদকসহ যুবক আটক, থানায়  মামলা দায়ের

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা, ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বদলগাছী থানাধীন মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিনের ছেলে।
 

আটকের সময় তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (সময়: বিকেল ৪টা ৪৫ মিনিট) এই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি), বদলগাছী মুহাম্মদ রুহুল আমিন জানান , মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে । 


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি