শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি যদি ইসরাইল লঙ্ঘন হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ।  সশস্ত্র গোষ্ঠীটি বলেছে,  যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘ট্রিগারে আঙুল’ রাখা আছে।বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনী ও তাদের অবস্থানের বিরুদ্ধে তারা মোট ২ হাজার ১৮৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর বিশ্বাসঘাতকতার আশঙ্কায় আমাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ট্রিগারে আঙুল রেখেছে।'এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’