শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের আসবে অস্ট্রেলিয়া। ২০১১ সালে শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। সেবার মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল।এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেষ তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।