বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরা শহরের পলাশপুল (মধুমালার ডাংরি) এলাকায় অভিযান চালিয়ে ২৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা ইয়াসিন আরাফাতকে তার নিজ আস্তানায় মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে মোট ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
 

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাশপুল এলাকার মধুমালার ডাংরিকে কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক চক্রটি স্থানীয় যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
র‍্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয় এবং অবশেষে এই অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়।
আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সাতক্ষীরা প্রতিনিধি