শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলা শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

ভোলা শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

ভোলা শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে গত মধ্যরাতে (১৭ এপ্রিল) এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪০) নিহত হয়েছেন এবং তার ৮ বছর বয়সী পুত্র আবির গুরুতর আহত হয়েছে।
 

ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই আজ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহত শিশু আবিরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
 

পুলিশ সুপার মহোদয় এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

 

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি