রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার বোরহানউদ্দিনে ‘জ্বীন-ভূতের বাদশা’ পরিচয়ে প্রতারণা, সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিনে ‘জ্বীন-ভূতের বাদশা’ পরিচয়ে প্রতারণা, সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিনে ‘জ্বীন-ভূতের বাদশা’ পরিচয়ে প্রতারণা, সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘জ্বীন-ভূতের বাদশা’ পরিচয় দিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা বাড়ছেই। অভিযোগ রয়েছে, অলৌকিক শক্তির কথা বলে মানুষকে ভয়-ভীতি ও কুসংস্কার দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব প্রতারকরা নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে বিভিন্ন সমস্যার সমাধান, জ্বীন তাড়ানো কিংবা রোগমুক্তির আশ্বাস দেয়। তাদের কথায় বিশ্বাস করে অনেকেই চিকিৎসা বা অন্য সমাধানের আশায় তাদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন।
 

ভুক্তভোগীদের অভিযোগ, এসব চক্র নানা ধরনের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়। কেউ কেউ জমিজমা বিক্রি করে বা ধারদেনা করে তাদের কাছে অর্থ দিয়েছেন বলেও জানা গেছে। কিন্তু প্রতিশ্রুত কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।
এভাবে প্রতিনিয়ত বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা, ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে প্রতারণার এই চক্র আরও বিস্তৃত হতে পারে।
সচেতন মহলের দাবি, সাধারণ মানুষকে কুসংস্কার থেকে বের করে আনতে এবং এসব প্রতারণা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।  

মো: জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি