এমন কোন লোভ ছিল না, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেখাননি,আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো ' বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার( ১৮ই এপ্রিল) ভোলা সার্কিট হাউসে জেলার উচ্চপদস্হ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমি বলেছি আমার বয়স ৮০বছর হয়ে গেছে এখন আর এগুলো করার সময় নাই।
স্পিকার বলেন, জিয়া পরিবারের বাইরে কোনদিন আমার কোন চিন্তা চেতনা ছিল না। আমি জীবনে এককভাবে পথ চলেছি।যখন যেটা সত্যি মনে হয়েছে, মুখ তুলে বলেছিল। এজন্য অনেকে নানা রকম কথা বলেছে আমাকে। আমাকে বলেছে দল ত্যাগ করে চলে যেতে।হাসিনা ও অনেকবার চেষ্টা করেছে।
হাফিজ উদ্দিন বলেন, জেনারেল জিয়াউর রহমানের অধীনে আমি যুদ্ধ করেছি এবং বেগম জিয়া আমাকে অনেক স্নেহ করতেন।আমি জেনারেল জিয়া ও বেগম জিয়ার প্রতি সব সময় অনুগত ছিলাম। আমি বিএনপির অনেক সিনিয়র ছিলাম। অনেকে আমার আগে স্হায়ী কমিটির সদস্য হয়েছে।
প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তার সঙ্গে আমি জীবনে কথা বলেছি দুই দিন।এ ছাড়া কোনো দিন টেলিফোনে ও কথা ও হয়নি। কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে অভিহিত করেছেন। এ জন্য আমি তার কাছে ও আমার দল বিএনপির কাছে খুবই কৃতজ্ঞ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা পরিষদে প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো.রাইসুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন
মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধি