শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হৃদয় খানের সুরে প্রথমবার গাইলেন ইমরান

হৃদয় খানের সুরে প্রথমবার গাইলেন ইমরান

হৃদয় খানের সুরে প্রথমবার গাইলেন ইমরান

সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের এই নতুন গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন এই গানটি সম্পর্কে ইমরান মাহমুদুল জানান,এটি মূলত ‘স্যাড রোম্যান্টিক’ ঘরানার একটি কাজ। হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন গায়ক।

ইমরান জানান, কলেজ জীবন থেকেই হৃদয় খানের গান তার কাছে বিশেষ আবেগের। বিশেষ করে ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’ ও ‘আজকের এই নিশি’র মতো গানগুলো তার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে। তাই হৃদয়ের সুর ও সংগীতে কাজ করাকে নিজের ক্যারিয়ারের একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই শিল্পী।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তাদের রেকর্ডিংয়ের ছবি শেয়ার করার পর থেকেই শ্রোতাদের মধ্যে গানটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে ইমরান মাহমুদুল নতুন গান নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানসহ সব মাধ্যমেই তার সরব উপস্থিতি রয়েছে। সদ্য সমাপ্ত রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তিনি প্লেব্যাক করেছেন। এর মধ্যে ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো উল্লেখযোগ্য।