মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত।

সময়মতো টিকা দিন, হাম ও রুবেলা রোগ প্রতিরোধ করুন - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা.অভিজিত শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো.আজিজুল হক তানজিলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান,হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ,যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান নিশ্চিত করা। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, দেশব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদানের হার বৃদ্ধি, অরক্ষিত শিশুদের সুরক্ষার আওতায় আনা এবং হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধই মূল লক্ষ্য। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়। 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।