মাগুরা জেলার শ্রীপুর থানার উদ্যোগে মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সবাই একযোগে কাজ করলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় উল্লেখ করা হয়।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
