বর্তমানে অনেক বলিউড তারকাই কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করেন না। তারা রোজগারের জন্য আরও একটি রাস্তা খোলা রাখেন। এমন অনেকেই রয়েছেন বলিউডে। কয়েকজন জনপ্রিয় বলিউড দম্পতি রয়েছেন, যারা অভিনয়ে নাম করেছেন এবং এর পাশাপাশি ব্যবসাতেও নজির গড়ে তুলেছেন। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তারা কারা জেনে নিন?
আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি
ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা তারকা জুটি ‘ডিজিট’ নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। আনুশকা শর্মার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্যদিকে বিরাট কোহলিরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যার নাম ‘রঙ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন আনুশকা শর্মা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। এর পাশাপাশি ব্যবসার দিকেও বিশেষ নজর রয়েছে তার।
বলি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান দম্পতি
বলিউডের অন্যতম ধনী এ তারকা দম্পতি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ও তাদের মালিকানা রয়েছে। একদিকে অভিনয়। আরেক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। তার ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় চারদিকে।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস ও পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয়। অন্যদিকে রাজ কুন্দ্রা প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।