রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ শিশু, ৭ জনই তার সন্তান

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ শিশু, ৭ জনই তার সন্তান

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ শিশু, ৭ জনই তার সন্তান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভপোর্ট শহরে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৩ থেকে ১১ বছর বয়সী আটজন শিশু নিহত হয়েছে। এটিকে গত দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী গণহত্যার একটি বলা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী শামার এলকিন্স নামের এক ব্যক্তি তার সাত সন্তান এবং আরো এক শিশুকে গুলি করে হত্যা করেন। 

একই সঙ্গে তিনি তার স্ত্রীসহ দুই নারীকে গুরুতর আহত করেন। হামলাটি একাধিক বাড়িতে ঘটে। 

 

ঘটনার পর হামলাকারী একটি ছিনতাই করা গাড়িতে করে পালিয়ে যায়। পরে পুলিশের ধাওয়ার সময় তিনি গুলিতে নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শিশুরা হলেন, জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মার্কাইডন পিউ (১০), সারিয়াহ স্নো (১১), খেদারিয়ান স্নো (৬) এবং ব্রেলন স্নো (৫)।

 

এদের মধ্যে সাতজন ভাই-বোন এবং একজন তাদের কাজিন। শিশুদের মাসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারীও গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার ভোর ৫টার দিকে এই গোলাগুলি শুরু হয়। 

৩১ বছর বয়সী শামার এলকিন্স প্রথমে তার স্ত্রীকে (নিহত শিশুদের মা) গুলি করে গুরুতর আহত করেন। এরপর তিনি পাশের একটি বাড়িতে গিয়ে তার নিজের সন্তানদের গুলি করেন।

 

পুলিশ আরো জানিয়েছে, সেখানে উপস্থিত একজন কাছের একটি বাড়িতে দৌড়ে গিয়ে কর্তৃপক্ষকে ফোন করে। বন্দুকধারী একাই ছিলেন। পুলিশ বিভাগের মুখপাত্র বোর্ডেলন বলেন, নবম শিশুটি ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।