শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে ৩০,৭৫৬ এসএসসি পরীক্ষার্থী—স্বপ্ন ছোঁয়ার লড়াই শুরু!

চাঁদপুরে ৩০,৭৫৬ এসএসসি পরীক্ষার্থী—স্বপ্ন ছোঁয়ার লড়াই শুরু!

চাঁদপুরে ৩০,৭৫৬ এসএসসি পরীক্ষার্থী—স্বপ্ন ছোঁয়ার লড়াই শুরু!

সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাতেও শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এ পরীক্ষায় জেলার আটটি উপজেলায় মোট ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে সোমবার (২০ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২১ হাজার ৮০৭ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ১৯১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৭৫৮ জন।

জেলায় এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মোট ৪৫টি। এছাড়া দাখিল পরীক্ষার জন্য ১৯টি এবং ভোকেশনাল পরীক্ষার জন্য ১০টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে ১টি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি এবং মতলব উত্তরে ৭টি এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

অন্যদিকে দাখিল পরীক্ষার জন্য সদর উপজেলায় ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি এবং হাইমচরে ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ভোকেশনাল পরীক্ষার জন্য আটটি উপজেলায় ৮টি কেন্দ্রের পাশাপাশি হাজীগঞ্জ ও কচুয়ায় অতিরিক্ত ২টি করে কেন্দ্রসহ মোট ১০টি কেন্দ্র রাখা হয়েছে।

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, চাঁদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৮৫১ জন, দাখিল ৯৭৮ জন ও ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি ২ হাজার ৯০৬ জন, দাখিল ১ হাজার ৫৯৯ জন ও ভোকেশনাল ১৫৩ জন। হাইমচরে এসএসসি ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন।

এছাড়া হাজীগঞ্জে এসএসসি ২ হাজার ৯৮১ জন, দাখিল ১ হাজার ১৭১ জন ও ভোকেশনাল ৪৫৪ জন। শাহরাস্তিতে এসএসসি ২ হাজার ৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন। কচুয়ায় এসএসসি ৩ হাজার ১০৫ জন, দাখিল ১ হাজার ৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন।

মতলব উত্তরে এসএসসি ২ হাজার ৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন এবং মতলব দক্ষিণে এসএসসি ১ হাজার ৮২৫ জন, দাখিল ৫৩৫ জন ও ভোকেশনাল ১৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 


মুসাদ্দেক আল আকিব
জেলা প্রতিনিধি, চাঁদপুর।