শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্থানে মসজিদে আগুন লাগানোর দায়ে আমির আলি মিরজাফারি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তেহরানের দাবি, আমির ইসরাইলের গুপ্তচর হিসেবে কাজ করছিল। 

দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্টের অনুমোদনের পর আমির মিরজাফারির সাজা দেওয়া হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সেই সাজা কার্যকর হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আমির তেহরানের কোলহাক জামে মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেন এবং মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

অস্থিরতার সময় অগ্নিসংযোগ, সম্পত্তির ওপর হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন আমির।

এছাড়া, ইরানের পৃথক দুটি প্রদেশে ‘শত্রুর সঙ্গে সহযোগিতা’র অভিযোগে আরও ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।