মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ১৯৫ ও ৩টা ফেন্সিডিলসহ ৪ আসামি গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ১৯৫ ও ৩টা ফেন্সিডিলসহ ৪ আসামি গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ১৯৫ ও ৩টা ফেন্সিডিলসহ ৪ আসামি গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ১৯৫ ও ৩টা ফেন্সিডিলসহ ৪ আসামি গ্রেফতার
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ ১২টি মামলার আসামি মোহাম্মদ মুরাদ হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। তিনি আব্দুল হাকিমের ছেলে এবং পারনান্দয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা। নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— শুভ দাস (২৩), বারুকগ্রাম, বালিয়াকান্দি, রাজবাড়ী; মোঃ আরিয়ান রাফি রুহিন (২২), দুঃখী মাহমুদ সড়ক, আরাপপুর; এবং আল সাদিউল ইসলাম (২৩), সিদ্দিকীয়া সড়ক, ব্যাপারীপাড়া, ঝিনাইদহ সদর।
পুলিশ জানায়, মাগুরা সদর থানাধীন নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,কিছুদিন আগে  মাগুরা-ঢাকা রোডে ৩০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা ও মোটরসাইকেলসহ দীপ্ত কুমার দাস আপন দুলাভাই ডিবি পুলিশের হাতে আটকব হয়।এরপর থেকেই 
শুভ দাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সহযোগীরা ইয়াবা কিনতে এলে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) বলেন, “মাগুরায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”