সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসসি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

এসএসসি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

এসএসসি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর ওই পরীক্ষা বাতিল করে নতুন সিলেবাসের প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এঘটনায় কেন্দ্র সচিবকে অব্যহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তারা দায়িত্বরত শিক্ষকদের অবহিত করলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই তাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে, যা তাদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

অভিভাবকরাও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণেই এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বলেন, এ ধরনের ভুলের প্রভাব যদি শিক্ষার্থীদের ফলাফলে পড়ে, তবে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন।