শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী, ইউএনও’র কাছে অভিযোগ

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী, ইউএনও’র কাছে অভিযোগ

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী, ইউএনও’র কাছে অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ছলচাতুরী ও অবহেলার অভিযোগ তুলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত 

আবেদন করেছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোঃ রোমান।
অভিযোগ সূত্রে জানা যায়, রোমান উপজেলার গিলাবেড়াইদ এলাকার বাসিন্দা এবং ‘হলি স্টার চাইল্ড একাডেমী’র ব্যবসা শাখার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ বেপারীসহ দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও ছলচাতুরীর কারণে তাকে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয়নি। ফলে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। এতে তার শিক্ষা জীবনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী রোমান জানান, পরীক্ষার আগের রাত সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের অধ্যক্ষ তাকে ফোন করে জানান যে তার প্রবেশপত্র আসেনি। অথচ এর আগে একাধিকবার প্রবেশপত্রের বিষয়ে জানতে চাইলে তাকে আশ্বস্ত করা হয়েছিল।
 

এদিকে শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, টেস্ট পরীক্ষার পর ফরম পূরণসহ মোট ৬ হাজার ৮০০ টাকা নেওয়া হয়। পরে পরীক্ষার আগের দিন রাতে বকেয়া বেতন বাবদ ৪ হাজার ৪০০ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৮০ টাকা আদায় করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের অধ্যক্ষ শরীফ বেপারী বলেন, “আমাদের বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে। একজন ফরম পূরণ করেনি। সে টেস্ট পরীক্ষায় ৭টি বিষয়ে অকৃতকার্য ছিল, তাই তার ফরম পূরণ করা হয়নি। তবে সে বকেয়া পরিশোধ করেছে, তার রশিদ রয়েছে।”
 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীর অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষ বলছে ফরম পূরণ করা হয়েছে, অন্য পক্ষ বলছে সে নিয়মিত শিক্ষার্থী নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার। 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: