যুক্তরাষ্ট্রকে আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের কার্যক্রম বন্ধ করতে হবে, এরপরই নতুন করে আলোচনা শুরুর পরিবেশ তৈরি হতে পারে- এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।
ইরানের সংবাদমাধ্যম শরঘকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ফেরার পূর্বশর্ত হচ্ছে উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অবরোধ তুলে নেওয়া হলে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম |
ইরাভানি বলেন, ইরান সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তার দাবি, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ইরানের পক্ষ থেকে শুরু হয়নি। তিনি বলেন, ইরান সংঘাত শুরু করেনি। যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, আলোচনায় প্রস্তুত ইরান। আর যদি তারা যুদ্ধের পথ বেছে নেয়, সে ক্ষেত্রেও ইরান প্রস্তুত রয়েছে।
