মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে নৃশংস হত্যাকাণ্ড শ্বাশুড়িকে জবাই করে হত্যার ঘটনায় পুত্রবধূ আটক

যশোরে নৃশংস হত্যাকাণ্ড শ্বাশুড়িকে জবাই করে হত্যার ঘটনায় পুত্রবধূ আটক

যশোরে নৃশংস হত্যাকাণ্ড শ্বাশুড়িকে জবাই করে হত্যার ঘটনায় পুত্রবধূ আটক

যশোরে নৃশংস হত্যাকাণ্ড
শ্বাশুড়িকে জবাই করে হত্যার ঘটনায় পুত্রবধূ আটক

কল্যান রায় জয়ন্ত :

যশোরের কোতয়ালী থানা এলাকায় সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশ। অভিযানে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ মূল অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম বেগম (২০)কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত সকিনা বেগম (৬০)-এর ছেলে শহিদুল ইসলাম তার মা নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পরে বাড়ির সামনে একটি বস্তার ভেতর মায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডিবি ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।

প্রাথমিক তদন্তে নিহতের পুত্রবধূ মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অসংলগ্ন ও ভিন্ন ভিন্ন তথ্য দিতে থাকলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

স্বীকারোক্তিতে মরিয়ম জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার শ্বাশুড়ি প্রায়ই তাকে বকাঝকা করতেন। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল ফের বকাবকিতে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শ্বাশুড়িকে জবাই করে হত্যা করে। পরে হত্যায় ব্যবহৃত চাপাতিটি ঘরের ওয়ারড্রোবের ভেতরে লুকিয়ে রাখে।

পরে অভিযুক্তের দেখানো মতে তার ঘরের ওয়ারড্রোব থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।