শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ও অলিখিত ফাইনাল ম্যাচে টসে হারল বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজকে গতিপথ পরিবর্তন অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাংকার।

 

বুধবার (২২ এপ্রিল) আল–জাজিরা এক প্রতিবেদনে জানা যায়, সেন্টকম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছে, বেশিরভাগ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলেছে।


সিরিজের তিন ম্যাচেই টসে জিতল সফরকারী দল। তবে আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক। আজ শেষ ম্যাচে চট্টগ্রামের ভেন্যুতে ভিন্ন পরিকল্পনায় নামছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের পরিবর্তে আজ দলে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা, দাপটের সঙ্গে ৬ উইকেটের জয় তুলে নেয় মিরাজের দল। সিরিজ ১-১ সমতা থাকায় আজ তৃতীয় ও শেষ ম্যাচটিই হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার