শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল বাংলাদেশ

চট্টগ্রামের পিচ ব্যাটিংবান্ধব, ম্যাচের আগে এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বেশ চাপে পড়ল বাংলাদেশ, শুরুতেই হারাল দুই ওপেনারকে। পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। তিনএই প্রতিবেদন লেখা পর্যন্ত দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৬ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই ও'রুর্কের শিকার হয়েছেন টাইগার ওপেনার সাইফ হাসান। উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন এই টাইগার ওপেনার।

ও'রুর্কের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান, বল ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত করে।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরগতিতে এগোতে থাকেন সৌম্য সরকার, তবে বেশিক্ষণ থিতু হতে পারলেন না তিনিও। ২৬ বলে ১৮ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরলেন তিনি। এবারও উইকেটশিকারি কিউই পেসার ও'রুর্ক।

এই মুহুর্তে উইকেটে টিকে আছেন শান্ত ও লিটন দাস। টপ অর্ডারের ব্যাটিং ধসের পর দলীয় রানের গতি যেন বাড়ছেই না। আপাতত টিকে থেকে রানের পাল্লা ভারি করার চেষ্টায় আছেন এই দুই টাইগার ব্যাটার।টি উইকেটই শিকার করেছেন কিউই পেসার ও'রুর্ক