বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যাটালি বেকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম  জানায়, বৈঠকে তারা ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আয়োজন নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন নাকভি। তিনি বলেন, স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়া জরুরি। 

নাকভি আশা প্রকাশ করেন, ইরানের পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতি হবে।

তিনি আরো জানান, এই সংকট সমাধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সব পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করছেন।