শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও, সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি

টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও, সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি

টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও, সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি


সম্প্রতি এক অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে একটি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করতে। পাশাপাশি তিনি জানান, অনুরোধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে পোস্ট তিনি লিখেছন, ‘আহারে…কেউ ন‍্যায‍্য হয়ে শুধু আংগুল তুললেই হইলো ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।'পরী আরও লিখেছেন, ‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো এরকম ‘এমন কাপড় কেন পরছে তাইলে ক‍্যামেরার সামনে’! মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি। আমরা তো শ য় তা ন... লোক আমরা তো শুধু ... দেখি চোখে।’

তিনি আরও বলেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এইসব ক্যামেরাম্যানদের সামনে পরি তারা সবাই জানি আমরা কি ফেইস করি।

এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’

পরীমনির এই পোস্টের পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।