বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটারদের নিরাপত্তায় হাতি

ভোটারদের নিরাপত্তায় হাতি

ভোটারদের নিরাপত্তায় হাতি

পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে সর্বত্র শান্তিপূর্ণভাবে। তবে এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঝাড়গ্রামের জঙ্গলমহলে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ—ভোটারদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত কুনকি হাতি।

ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের জিতুশোল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেছে বন দপ্তরের প্রশিক্ষিত কুনকি হাতি ‘রামলাল’-কে। প্রতিবছর এই প্রত্যন্ত জঙ্গলঘেরা এলাকায় বুনো হাতির আক্রমণে বহু মানুষের প্রাণহানি ঘটে। ভোট চলাকালীন যাতে ভোটাররা বুনো হাতির মুখোমুখি না হন, সেই লক্ষে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এর মধ্যেই রামলালের উপস্থিতি কেন্দ্র করে জিতুশোল এলাকায় তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও আগ্রহ।

এদিকে প্রশাসনের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বুনো দাঁতাল হাতির উপদ্রব। জানা গেছে, কয়েকটি বুনো হাতিকে গ্রামের কাছাকাছি টহল দিতে দেখা গেছে। জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এমন হাতিকেও। ভোটের কাজে ব্যবহৃত বাস কিংবা কেন্দ্রীয় বাহিনীর গাড়িকেও তারা বাধা দিচ্ছে, যা ভোটকর্মী ও ইভিএমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। 

এই পরিস্থিতি মোকাবিলায় বন দপ্তর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। হাতির গতিবিধি নিয়ন্ত্রণে ‘ঐরাবত’ গাড়িসহ ১৫ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা জুড়ে হাতির চলাচল পর্যবেক্ষণে ‘এলিফ্যান্ট ট্রেকার্স টিম’ এবং অভিজ্ঞ হুলা পার্টির সদস্যদের নিয়ে গঠিত ‘কুইক রেসপন্স টিম’ (QRT) ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

জঙ্গলসংলগ্ন বুথগুলোর ভোটকর্মীদের বন দপ্তরের জরুরি যোগাযোগ নম্বর সরবরাহ করা হয়েছে, যাতে কোনো বিপদে দ্রুত সহায়তা পাওয়া যায়। ঝাড়গ্রাম ও খড়্গপুর বন বিভাগের কয়েকশ কর্মী এবং ২৫টি গাড়ি বর্তমানে এই নিরাপত্তা তৎপরতায় নিয়োজিত রয়েছে। ভোট শেষে ইভিএম নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত এই বাড়তি সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।