মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার কালীগঞ্জে কেমিক্যাল মেশানো ৩ হাজার কেজি আম জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ধ্বংস

সাতক্ষীরার কালীগঞ্জে কেমিক্যাল মেশানো ৩ হাজার কেজি আম জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ধ্বংস

সাতক্ষীরার কালীগঞ্জে কেমিক্যাল মেশানো ৩ হাজার কেজি আম জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ধ্বংস

 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা-এ অভিযান চালিয়ে কেমিক্যাল মিশিয়ে পাকানো প্রায় তিন হাজার কেজি আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।
 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে দ্রুত পাকিয়ে ঢাকা-এ পাঠানো হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬৮ ক্যারেটে সংরক্ষিত মোট ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়।
পরে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
 

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি