শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ পেল এই বছরের আলোচিত চলচ্চিত্র রাজা শিবাজির ট্রেলার

অনেকের মতে, এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হলো ‘রাজা শিবাজি’। রিতেশ দেশমুখকে এই ঐতিহাসিক ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে। শুধু তা–ই নয়, এই ছবির পরিচালকও তিনি আর তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা প্রযোজক। গত সোমবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলার। এদিন এই আসরে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, বিদ্যা বালন, ভাগ্যশ্রী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অমল গুপ্তে, মহেশ মঞ্জরেকর।

ট্রেলার লঞ্চে অভিষেক বচ্চনের কাছে জানতে চাওয়া হয়, রিতেশ যখন তাঁর কাছে ছবির প্রস্তাব নিয়ে যান, তখন কত দ্রুত তিনি রাজি হন? জবাবে অভিষেক মজার ছলে বলেন, ‘আমি সময় নোট করছিলাম না।’ এরপর জুনিয়র বচ্চন বলেন, ‘রিতেশ কিছু চাইবে আর আমি না বলব—এটা হতে পারে না। আমার কাছে সে ভাইয়ের মতো।’
সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা হয়, রিতেশের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘রিতেশের পরিচালনায় কাজ করা কঠিন। তবে রিতেশ বকাবকি করত না, কিন্তু বুঝিয়ে দিত। তার যা চাই, সেটা চাই-ই। কিন্তু সে খুব ভালোভাবে ছবিটি পরিচালনা করেছে। সে অসাধারণ একটি ছবি বানিয়েছেন।

বিদ্যা বালন ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার ছলে বলেন, ‘সঞ্জু আর অভিষেক ওকে (রিতেশ) ছোট ভাই বলেছে, কিন্তু আমি ওকে ছোট ভাই নয়, বন্ধু মনে করি।’ এরপর তিনি জানান, ‘যখন শুনলাম ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে একটি মারাঠি ছবি নির্মাণ করা হচ্ছে এবং সেটা রিতেশ বানাচ্ছে, তখন ভাবছিলাম যে সঞ্জু আছে, অভিষেক আছে, কিন্তু রিতেশ আমার কাছে এল না কেন? তারপর মনে হলো, হয়তো আমার জন্য কোনো চরিত্র নেই অথবা ও আমাকে অভিনেত্রী হিসেবে পছন্দ করে না। কিন্তু যখন সে গল্প নিয়ে এল, তখন আমি আগেই ঠিক করে রেখেছিলাম, এই ছবিতে কাজ করব। তবে আমি ওকে মোটেও আমার মধ্যকার উচ্ছ্বাস দেখাইনি। আমি রিতেশের কাছ থেকে সময় চেয়েছিলাম। তবে বেশি সময় নিইনি। রিতেশ গাড়িতে বসতেই আমি ফোন করে জানাই যে ছবিটা করব।’

অনেকের মতে, এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হলো ‘রাজা শিবাজি’। রিতেশ দেশমুখকে এই ঐতিহাসিক ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে। শুধু তা–ই নয়, এই ছবির পরিচালকও তিনি আর তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা প্রযোজক। গত সোমবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলার। এদিন এই আসরে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, বিদ্যা বালন, ভাগ্যশ্রী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অমল গুপ্তে, মহেশ মঞ্জরেকর।

ট্রেলার লঞ্চে অভিষেক বচ্চনের কাছে জানতে চাওয়া হয়, রিতেশ যখন তাঁর কাছে ছবির প্রস্তাব নিয়ে যান, তখন কত দ্রুত তিনি রাজি হন? জবাবে অভিষেক মজার ছলে বলেন, ‘আমি সময় নোট করছিলাম না।’ এরপর জুনিয়র বচ্চন বলেন, ‘রিতেশ কিছু চাইবে আর আমি না বলব—এটা হতে পারে না। আমার কাছে সে ভাইয়ের মতো।’
সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা হয়, রিতেশের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘রিতেশের পরিচালনায় কাজ করা কঠিন। তবে রিতেশ বকাবকি করত না, কিন্তু বুঝিয়ে দিত। তার যা চাই, সেটা চাই-ই। কিন্তু সে খুব ভালোভাবে ছবিটি পরিচালনা করেছে। সে অসাধারণ একটি ছবি বানিয়েছে।’

বিদ্যা বালন ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার ছলে বলেন, ‘সঞ্জু আর অভিষেক ওকে (রিতেশ) ছোট ভাই বলেছে, কিন্তু আমি ওকে ছোট ভাই নয়, বন্ধু মনে করি।’ এরপর তিনি জানান, ‘যখন শুনলাম ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে একটি মারাঠি ছবি নির্মাণ করা হচ্ছে এবং সেটা রিতেশ বানাচ্ছে, তখন ভাবছিলাম যে সঞ্জু আছে, অভিষেক আছে, কিন্তু রিতেশ আমার কাছে এল না কেন? তারপর মনে হলো, হয়তো আমার জন্য কোনো চরিত্র নেই অথবা ও আমাকে অভিনেত্রী হিসেবে পছন্দ করে না। কিন্তু যখন সে গল্প নিয়ে এল, তখন আমি আগেই ঠিক করে রেখেছিলাম, এই ছবিতে কাজ করব। তবে আমি ওকে মোটেও আমার মধ্যকার উচ্ছ্বাস দেখাইনি। আমি রিতেশের কাছ থেকে সময় চেয়েছিলাম। তবে বেশি সময় নিইনি। রিতেশ গাড়িতে বসতেই আমি ফোন করে জানাই যে ছবিটা করব।’

বোমান ইরানি ও ভাগ্যশ্রীও এদিন রিতেশের প্রশংসা করেন। ভাগ্যশ্রী ভাষ্যে, জেনেলিয়া শুধু ভালো প্রযোজক নন, স্ত্রী হিসেবেও ভীষণ আদুরে। রিতেশ-জেনেলিয়ার দাম্পত্যের একটুকরা সুন্দর অনুভূতি ভাগ করে নেন ভাগ্যশ্রী। তিনি বলেন, ‘রাতে একবার প্যাক আপের পরও রিতেশ কাজে ব্যস্ত ছিল, তখন ওর পেছনে ঘুরে ঘুরে নিজের হাতে ওকে রুটি-তরকারি খাইয়ে দিচ্ছিল জেনেলিয়া।’ রিতেশ-জেনেলিয়ার কিছু আবেগঘন মুহূর্তও এদিন ধরা পড়ে। ছবির প্রস্তুতি নিয়ে কথা বলতে বলতে রিতেশ যখন প্রযোজক হিসেবে জেনেলিয়ার প্রশংসা করছিলেন, তখন মঞ্চেই আবেগাক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী।
বাবা এবং রাজনীতিবিদ বিলাস রাও দেশমুখকে স্মরণ করেন রিতেশ।