রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির

এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির

এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। তার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী।

এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন- তা এখনও জানা সম্ভব হয়নি। আটককৃত সন্দেহভাজন হিশাম সালেহ আবুগারবেই কে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েক টুকরা উদ্ধার করে পুলিশ। আটককৃত ব্যক্তি হিশাম সালেহ আবুগারবেই যুক্তরাষ্ট্রের নাগরিক। 

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা এখনও নাহিদাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কমিউনিটির সবার প্রতি অনুরোধ, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত আমাদের জানাবেন। এই মুহূর্তে তিনি জীবিত নাকি মৃত- সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য আমাদের কাছে নেই।