শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোগান্তি কমতে শুরু করেছে পেট্রোলপাম্পে

ভোগান্তি কমতে শুরু করেছে পেট্রোলপাম্পে

ভোগান্তি কমতে শুরু করেছে পেট্রোলপাম্পে

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে নেই আগের মতো সেই ভোগান্তি। শনিবার বেশকিছু ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র।

তবে কোন কোন পাম্পে ছুটির দিনে গাড়ির লাইন দেখা গেলেও তা' আগের চেয়ে কম। খিলক্ষেত পেট্রোলপাম্পে বাইক রাইডার কালাম আজাদ বলেন, এখন আর তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ভোগান্তি অনেকটাই কমেছে। আরও কমিয়ে যাক সেটাই চাই।

আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হতো, এখন তুলনামূলক কম সময়েই জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ায় চাপও কমে এসেছে পাম্পগুলোতে।