শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কার মেয়েরা। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে সোবহানা মোস্তারির ফিফটিতে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা

।শনিবার (২৫ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু পারেননি কেউ। ফারজানা ১১ ও শারমিন ১৭ রান করে সাজঘরে ফিরে যান।দলীয় ৩৪ রানে জোড়া উইকেট হারানোর পর ইনিংস মেরামতের চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। 

তবে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সোবহানা। ৬০ বলে ফিফটি তুলে নেন। আউট হওয়ার আগে ৮০ বলে ৭৪ রান করেন তিনি। শেষ দিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।