রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘরের মাঠে আবারও হোঁচট খেল মেসির মায়ামি

ঘরের মাঠে আবারও হোঁচট খেল মেসির মায়ামি

ঘরের মাঠে আবারও হোঁচট খেল মেসির মায়ামি

নিজেদের নতুন স্টেডিয়ামে জয়ের দেখা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ইন্টার মায়ামির কাছে। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের কাছে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। তাতে নতুন মায়ামি স্টেডিয়ামে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো গতবারের এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৬ মিনিটে কার্লেস গিলের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এর আগে তাদেও অ্যালেন্দের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। তবে ৭৬ মিনিটে লুইস সুয়ারেজের শট নিউ ইংল্যান্ড গোলরক্ষক ম্যাট টার্নার ঠিকমতো রুখতে না পারলে ফিরতি বলে গোল করে মায়ামিকে সমতায় ফেরান বার্তেরাম। 

ম্যাচজুড়ে গোলের একাধিক সুযোগ পেলেও জালের দেখা পাননি লিওনেল মেসি। বিশেষ করে ৩৮ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেও ভারসাম্য হারিয়ে দুর্বল শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি। নিজেদের মাঠে হোঁচট খেলেও ইন্টার মায়ামির অপরাজিত থাকার ধারা অব্যাহত রয়েছে। এমএলএসে এটি তাদের টানা নবম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১তম ম্যাচ যেখানে তারা হারের মুখ দেখেনি।