মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’

কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’

কাচিসাইর আলোর দিশারীর উদ্যোগে এবং সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশনেয় এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।পরীক্ষায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করে। এ সময় বৃত্তি পরীক্ষায় আয়োজক কমিটির পক্ষ  থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিসাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মুর্শেদুল কবির খোকন ভূইয়া স্কুল কমিটির সভাপতি এডভোকেট ফারুক সরকার  কাচিসাইর আলোর দিশারীর সভাপতি গাজী মোঃ আলী আজম সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার ও শিক্ষক নজরুল ইসলাম মুন্সী। 
পরীক্ষায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অতিথি বৃন্দ ও সংশ্লিষ্টরা।
এ সময় কাচিসাইর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র   পরিদর্শনে আসেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম সিকদার সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী  শিক্ষক সহ পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা।  
পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আলোর দিশারীর নেতৃবৃন্দ, আয়োজক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আলোর দিশারীর এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষাবিদ (অবঃ) মোঃ মফিজুল ইসলাম মাস্টার ও কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি :