মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা–বেনাপোল রুটের ট্রেনে নামাজের স্থান নোংরা: যাত্রীদের চরম দুর্ভোগ, কর্তৃপক্ষ নিরব

খুলনা–বেনাপোল রুটের ট্রেনে নামাজের স্থান নোংরা: যাত্রীদের চরম দুর্ভোগ, কর্তৃপক্ষ নিরব

খুলনা–বেনাপোল রুটের ট্রেনে নামাজের স্থান নোংরা: যাত্রীদের চরম দুর্ভোগ, কর্তৃপক্ষ নিরব

খুলনা–বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনগুলোতে যাত্রীসেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ট্রেনের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানগুলো দীর্ঘদিন ধরে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
 

সরেজমিনে দেখা গেছে, নামাজের স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, ব্যবহৃত কার্পেট, বাদামের খোসা এবং বিভিন্ন ধরনের বর্জ্য। অনেক ক্ষেত্রে জুতা-স্যান্ডেলও রাখা হচ্ছে ওই স্থানেই। ফলে নামাজ আদায় তো দূরের কথা, সেখানে বসতেই অনীহা প্রকাশ করছেন যাত্রীরা। বসলে কাপড়ে ময়লা লেগে যাওয়ার আশঙ্কা থাকছে সবসময়।
যাত্রীদের অভিযোগ, বিষয়টি নতুন নয়—দীর্ঘদিন ধরেই এমন অবস্থা চলে আসছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তদারকির অভাবে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ স্থানটি অবহেলিত হয়ে পড়েছে।
 

একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রেনে নামাজের জন্য আলাদা জায়গা থাকলেও সেটি ব্যবহার করার মতো পরিবেশ নেই। এটা শুধু অব্যবস্থাপনা নয়, ধর্মীয় অনুভূতির প্রতিও অবহেলা।”
সচেতন মহলের মতে, যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, জুতা রাখার আলাদা ব্যবস্থা এবং যাত্রীদের সচেতন করতে উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

কুষ্টিয়া প্রতিনিধি মীর রকিবুল ইসলাম