যশোরের শার্শায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শার্শা উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর ১ সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন,শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস. এম. শাখির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার নূর ইসলাম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান,শার্শা পল্লি বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।
বেনাপোল প্রতিনিধি:
