মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান

হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান

হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান

ইরানের ওপর টানা ১৩ দিন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার মধ্যে চাউর হয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে, এমন খবর নাকচ করে দিয়েছে ইরান। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর টানা ১৩ দিনের বিমান হামলা বন্ধ করার পর সোমবার এই প্রতিক্রিয়া ব্যক্ত করে তেহরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার অনুরোধ করা আমাদের ডিএনএতে নেই।’

 আলোচনার খবর অস্বীকার করলেও বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে। 

ইরান কূটনীতিকে পুরোপুরি বর্জন করেনি।

ইরান দাবি করেছে, সোমবার সকালে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় তারা ছয়টি ‘আইন লঙ্ঘনকারী’ জাহাজকে ফিরিয়ে দিয়েছে।