মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনসিপির মনোনয়ন কিনলেন ১৪৪৮ জন চলছে সাক্ষাৎকার

এনসিপির মনোনয়ন কিনলেন ১৪৪৮ জন চলছে সাক্ষাৎকার

এনসিপির মনোনয়ন কিনলেন ১৪৪৮ জন চলছে সাক্ষাৎকার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন ১ হাজার ৪৪৮ জন। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে ‘শাপলাকলি’ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি।
বেলা সাড়ে ১১টার পর রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।জানা গেছে, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি। আজ ও আগামীকাল সোমবার এ সাক্ষাৎকার চলবে। যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে এনসিপি।
 
ডা. তাসনিম জারা সংবাদ সম্মেলনে বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল এখানে (আবু সাঈদ কনভেনশন হল) সাক্ষাৎকার চলবে। এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’
 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চব্বিশের স্পিরিট ধরে রাখতে, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।’
 
প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’