শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মারা গেছেন।

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মারা গেছেন।

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মারা গেছেন।

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজ বাসার দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষক আশিক রহমান লিওন। তিনি জানান, মিমো ওই বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর আগে মিমো একটি ডায়েরি ও হোয়াটসঅ্যাপে বার্তা রেখে গিয়েছিলেন। সেখানে তার এক সহপাঠীকে উদ্দেশ্য করে কিছু ব্যক্তিগত কথা উল্লেখ ছিল।

খবর পেয়ে বিভাগের শিক্ষকরা দ্রুত তার বাসায় যান। আশিক রহমান লিওন বলেন, সকাল সাড়ে আটটার দিকে তারা ঘটনাটি জানতে পারেন। বাসায় গিয়ে দেখেন, মিমোকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। তার বাবা জানান, সাধারণত তিনি দরজা বন্ধ করে ঘুমাতেন না, কিন্তু সেদিন দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ওই অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।