শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা

২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা

২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা


পরিচালক করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’। এতে একসঙ্গে জুটি হয়ে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, রানি মুখার্জি ও প্রীতি জিনতা। ছবিটি বক্স অফিসে খুব ভালো সাড়া পেয়েছিলো। সে সময় ভারতে ৪৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি।

‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন এবং কিরণ খের।

সেই সিনেমা আবার ফিরছে নতুন আঙ্গিকে। তবে এবার বড় পর্দায় নয়, দর্শকদের সামনে আসবে ওয়েব সিরিজ হিসেবে। প্রায় ২০ বছর পর এই ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ‘কাভি আলবিদা না ক্যাহনা’কে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‌‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। খুব শিগগির কাজ শুরু হবে।’

পরিচালকের মতে, এই গল্প বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটে বলার জন্য আরও বেশি উপযুক্ত। তবে এটি শুধু মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতা আরও গভীরভাবে তুলে ধরা হবে।

তবে নতুন সিরিজে শাহরুখ খান, রানি মুখার্জি কিংবা প্রীতি জিনতার জায়গায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি করণ।

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্যের অশান্তি এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছিল। সে সময় বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাকে।

করণ জোহর বলেন, অনেকেই তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি অসুস্থ কি না, কারণ তিনি সিনেমায় পরকীয়া ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় দেখিয়েছেন। উত্তরে তিনি বলেছিলেন, সমাজে যা আগে থেকেই আছে সেটাই পর্দায় তুলে ধরেছেন মাত্র।