শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মানে সরকার দিবে ২০ লক্ষ টাকা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মানে সরকার দিবে ২০ লক্ষ টাকা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মানে সরকার দিবে ২০ লক্ষ টাকা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মানে সরকার দিবে ২০ লক্ষ টাকা।


ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ লক্ষ্যে আগ্রহী পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণাধীন দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে দক্ষতাও থাকতে হবে।

যোগ্যতার শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।