বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ


শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে ২টি পরিবহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।
এ সময় শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: