মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণ যায় যায় ৫ ছাত্রের

প্রাণ যায় যায় ৫ ছাত্রের

প্রাণ যায় যায় ৫ ছাত্রের

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জাবের স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমিনুল ইসলাম পাপ্পু, সজিব, আহাদ, আবির ও জাহিদ। গুরুতর আহত আমিনুল ইসলাম পাপ্পু, সজিব ও আহাদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই শিক্ষার্থী আবির ও জাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। তারা সবাই গাজীপুর ইউনিয়নের ধনুয়া 

নতুন বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়নপুর বাজার এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজি পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে এমসি বাজার ইউটার্ন পার হওয়ার আগেই জাবের স্পিনিং মিলসের সামনে ময়মনসিংহগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
 

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাওনা এলাকার আল-হেরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আহত দুই শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন, যাতে তারা পরীক্ষায় অংশ নিতে পারে।
আহতরা সবাই হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
 

কলেজটির এক সহকারী শিক্ষক বলেন, মহাসড়কের ওই অংশে রাস্তার পাশে ময়লার স্তূপ থাকায় অনেক সময় যানবাহনকে উল্টো পথে চলাচল করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
প্রত্যক্ষদর্শী সজীব বলেন, “হঠাৎ একটি ট্রাক এসে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে আমি ধাওয়া করি, কিন্তু সেটি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে।”
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 


শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি