শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটাই অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, প্রশান্ত মহাসাগরের সাথে ডোবার তুলনা যেমন, হিমালয়ের সাথে টিলার তুলনা যেমন ঠিক মুক্তিযুদ্ধের সাথে ৫ আগস্টের তুলনা করা তেমন। ত্যাগ-তিতিক্ষার মুক্তিযুদ্ধের সাথে যখন ৫ আগস্টকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি তখন মনে মনে ভাবি, মরে গেলেই বোধহয় ভালো হতো।

 

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিজের সংগ্রামের কথা উল্লেখ করে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন– আমি এক যুগ আগে যেদিন বলেছিলাম, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল; সেদিন থেকে আমি নিরন্তর যুদ্ধ করেছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর ১০ লাখ লোকের সেই মিছিল ছত্রভঙ্গ করলো ফ্যাসিস্ট সরকার। অনেকে পলাতক ছিলেন, অনেককে গ্রেফতার করা হলো। হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হলো। সেদিন বলেছিলাম, আমি সংশপ্তকের ভূমিকা পালন করব। জীবন অথবা মৃত্যু। 

তিনি আরও বলেন– আমি বলেছিলাম, জামায়াত জোট যদি সরকার গঠন করে, আমি বিষ খাব। তারা কখনও রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারে না। কারণ, তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়েল বেঙ্গল টাইগারও আছে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যতোদিন বাংলাদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততোদিন মুক্তিযুদ্ধ জয়লাভ করবে; রাজাকার জয়লাভ করতে পারবে না।

 

নিজ এলাকার সমস্যার কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আমাদের হাওর অঞ্চলের বৃষ্টিতে ফসল তলিয়ে যাচ্ছে। ১২ মাস অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। হাওর অঞ্চলের জন্য ৩৫টি জেলা নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করার প্রস্তাবও দেন তিনি।