শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন

গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন

আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি গাজীপুরের জেলা প্রশাসক। আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুরে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক গাজীপুর।

এসময় তিনি বলেন,  শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার সুঅভ্যাস গড়ে তুলি। ফোনের রিংটোনে যেন অযাচিত শব্দ দূষণ না হয় সেটা মাথায় রাখা দরকার। আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আপনি, আমি, এখানে উপস্থিত সকলকে সচেতন হতে হবে। বিদ্যমান আইন ও বিধানের যথাযথ প্রয়োগ করতে হলেও কিন্তু এই বিষয়ে জনসচেতনতা অপরিহার্য। আসুন অযথা শব্দকে দূষণের পর্যায়ে না নিয়ে  গিয়ে নিজের ও অপরের ক্ষতি না করি।

এসময় তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরে সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আয়োজিত  অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর এবং জনাব মোঃ শাহরিয়ার নজির,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর।  

আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। গাজীপুর জেলায় শব্দদূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধিগণ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মো: শাহ আলম গাজীপুর।